অসুস্থ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি সাথে সাক্ষাৎ

সাগর কুমার সিং :  জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি এর শরীরে ইনফেকশন জনিত কারণে প্রায় ৮-৯ দিন যাবৎ অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন। তার নিজ রাড়ী চাঁপাইনবাবগঞ্জের জেলার গোমস্তাপুর উপজেলার ঝিনারপুর গ্রামে আজ ১৩ নভেম্বর ২০২৪ বিকালে ৪ টার দিকে সৌজন্যসাক্ষাৎ করে তার শারীরিক অসুস্থতার খোজ খবর নেওয়া হয়, তিনি নিয়মিত ডাক্তার দেখাচ্ছেন ও ঔষধ সেবন করছেন। ও দ্রুত সুস্থতা কামনা করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। উক্ত সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় কমিটি সদস্য অজিত কুমার মুন্ডা, দিলীপ পাহন সহ নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031