গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নবম শ্রেণীর ছাত্রের

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পেঁচার আটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত তানভীর হোসেন(১৫) সখীপুর উপজেলার সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও সখীপুর উপজেলা কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক এর ছেলে তানভীর হোসেন(১৫)।

স্থানীয় সূত্রে জানাজায়, মঙ্গলবার রাত ১০ টায় তানভীর ও তার বন্দু ফেরদৌস,সজীবসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে সখীপুর থেকে ঘাটাইলে গান সোনার উদ্দেশ্যে রওনা হয়, সে সময় ধলাপাড়া পেঁচারআটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তার তানভীর কে মৃত ঘোষণা করেন।

এদিকে তানভীরের অকাল মৃত্যুতে তার মা ও বড়বোন বর্ষা আক্তার বিলাপ করতে করতে কান্নায় ভেঙ্গে পড়ছেন বারবার।
এ ঘটনায় পুরো পরিবার জুড়ে চলছে শোকের ছায়া।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031