দুর্গাপুরে এক রাজমিস্ত্রীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরশেদ আলম : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আমিনুল মিয়া (২৮) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বুধবার(১৩ নভেম্বর)  সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে ৷ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রাম  এ ঘটনা ঘটে।

জানা গেছে,মঙ্গলবার  উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রাম থেকে আমিনুল মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।  নিহত আমিনুলের স্বজন সেলিম মিয়া জানান,আমিনুল নেশা করতো। দুই বছর আগে তার বউ চলে যায়। এরপর আরেকটি বিয়ে করলে তিনদিন পর সেই বউ চলে যায়। প্রতিদিনের মতো গতকাল রাতে সে ঘুমিয়ে যায় সকালে রাজমিস্ত্রীর কাজে যাওয়ার কথা কিন্তু সে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন দরজায় ডাকাডাকি করলেও দরজা খোলেনি সে। পরে টিনের ফাঁক দিয়ে দেখে নিথর দেহ ঝুলে আছে।

এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। আজ বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য  নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031