পীরগঞ্জে কালী পুজা উপলক্ষ্যে দিনব্যাপী কবিগানের আসর’

সাকিব আহসান  : ৮/১১/২০২৪ শুক্রবার, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের দাসপাড়া কালী মন্দির কমিটি’র উদ্যোগে দাসপাড়া,চরকবাড়ি মন্দির প্রাঙ্গনে কালী পুজা উপলক্ষ্যে দিনব্যাপী কবিগানের আসর বসানো হয়। আসরটি ঘিরে মেলা সদৃশ পরিবেশ তৈরি হয়েছে। আসরটি দুপুর দুটো থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলবে। শিল্পী হিসেবে বীরগঞ্জ উপজেলার মিনতি সরকার, চিরিবন্দর উপজেলার বাবু সরকার কবিগানের আসরে এসেছেন।
দাসপাড়া কালী মন্দির কমিটির সভাপতি সুজন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সুমেল চন্দ্র দাস প্রতিনিধিকে জানান,” কালী পুজা উপলক্ষ্যে পূর্বপুরুষদের আমল থেকে কবিগানের আসর বসানোর সাংস্কৃতিক চর্চার ইতিহাস আমরা বাপ-দাদের মুখে শুনে শুনে বড় হয়েছি। আমাদের এই কালী মন্দিরকে কেন্দ্র করে কালী পুজা উত্তর কবিগানের আসর বসানোর পরম্পরা ধরে রাখার চেষ্টা করছি এবং আগামীতেও এই চেষ্টার কোনো কমতি থাকবে না।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031