
মোঃ হাসান মিয়া : পাবনার আতাইকুলা থানা এলাকার গঙ্গারামপুর গ্রামে ফসলের মাঠ থেকে আসিফ নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ই নভেম্বর) সকাল ৬টার দিকে আতাইকুলা থানার গঙ্গারামপুরের ঢাকা-পাবনা মহাসড়কের আকিজ জুটমিলের পেছনে একটি পেঁয়াজ খেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরবর্তীতে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত যুবকের নাম আসিফ (৩২)। সে গঙ্গারামপুর পীরপুরের আসলাম কসাইয়ের ছেলে । আসিফ মানসিক রোগী ছিলেন বলেন স্থানীয়রা জানান।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিউ: 384









