মাগুরায় পলিথিন বর্জনে জেলা প্রশাসনের ঊদ্দ্যোগে বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরন করলেন ডিসি

তৌহিদ:পরিবেশের জন্য অত্যান্ত ক্ষতিকর পলিথিন ব্যাগ বিক্রয় ও ব্যবহার ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা প্রশাসনের উদ্দ্যোগে এবং মাগুরা সদর উপজেলা প্রশাসনের সৌজন্যে শুক্রবার ৮ নভেম্বর সকাল ৯ টায় মাগুরা পুরাতন কাঁচাবাজারে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সহ বাজার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। মনিটরিং কালে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,”আমরা আজ মাগুরা পুরাতন কাঁচা বাজারে এসেছি।আমাদের এখানে আজ দুইটি মূল উদ্দেশ্য ছিলো এক- পলিথিনের বদলে মানুষদেরকে কাপড়ের ব্যাগ ব্যবহারে উদ্ভুদ্ধ করন, দুই- বজার মনিটরিং করা। আমরা দেখলাম সরকারের যে নির্ধারিত বাজার দর আছে সেই অনুযায়ী এখানে চলছে। আমরা আশাকরি যে,আমরা যদি এ ধারা বজায় রাখতে পারি তাহলে মাগুরার জনগন উপকৃত হবে।” পরে তিনি জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও দোকান মালিকদের নিকট বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেন। সবশেষে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের ছাত্রদের দ্বারা পরিচালিত মাগুরা পোস্ট অফিসের সামনে একটি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ছাত্রদের ভালো কাজে উৎসাহ প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031