লালমনিরহাট লোহাকুচি সীমান্তে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ পিকআপ আটক

ইসমাইল আশরাফ : লালমনিরহাট লোহাকুচি বিওপির সীমান্ত এলাকা থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপি সীমান্তে মালগড়া নামক স্থানে এ অভিযান চালানো হয়।

বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকার সীমান্ত মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচারকারী একটি পিকআপ আটক করা হয়। এতে টহলদলকে দেখতে পেয়ে মাদক চোরাকারবারিরা পিকআপ রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশী করে পিকআপের ভিতরে থাকা ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে ০৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031