আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২৮ অক্টোবর পালিত

বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত দিন ২৮ অক্টোবর। ২০০৬ সালের এই দিনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় শাহাদাত বরন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন ভাই। একইভাবে দীর্ঘ সাড়ে ১৫ বছরে এদেশের হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করেছে আওয়ামী ফ্যাসিস্ট পলাতক সরকার। এখনো তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজ বাদ আছর উপজেলা দায়িত্বশীলদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও বাদ মাগরিব ২৮ অক্টোবর ২০০৬ সালের পৈশাচিক হামলাকারি আওয়ামী সরকারের দৃশ্যের উপর আলতাযেবা মোড়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন মসজিদের দোয়া মাহফিল করা হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মোঃ দারুস সালাম, গাংনী আসমানখালি থানা আমীর মোঃ আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা সহকারি সেক্রেটারি শফিউল আলম বকুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রচার বিভাগের সভাপতি ও বেলগাছি ইউনিয়ন সভাপতি মোঃ আমান উদ্দিন, কুমারী ইউনিয়ন আমির শফিউজ্জামান, পৌর অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হৃদয়, আলমডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ডঃ আব্দুর রহমান, ডাউকি ইউনিয়নের টীম সম্পাদক বদর উদ্দিন মেম্বার, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের সভাপতি সাইফুল ইসলাম। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সার্বিক আয়োজনে করেন ৬ নং ওয়ার্ড সেক্রেটারী নাজমুস সালেহিন, শামীম রেজা, রাজনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031