ব্যক্তিগত উদ্যোগে শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে তালবীজ রোপণ।

মোঃ তারেক রহমান  :পরিবেশের ভারসাম্য রক্ষার্থে, শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে তালবীজ রোপণ করে যাচ্ছেন সাংবাদিক সমাজকর্মী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ। শনিবার ২৬ শে অক্টোবর শাহজাদপুর উপজেলার নলুয়া বটতলা হতে জুগ্নিদহ বকুলতলা সড়কে তালবীজ রোপণের শুভ উদ্ভোদন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, উপসহকারী কৃষি অফিসার মোঃ মানিক, সাংবাদিক রাজা শেখ,সাংবাদিক তারেক,জুগ্নিদহ গ্রামের কৃতি সন্তান নিরাপদ এগ্রোর পরিচালক মোঃ মেহেদী হাসান সোহেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক, সমাজ কর্মী আব্দুল্লাহ আল মাহমুদ গত পাঁচ বছর ধরে শাহজাদপুরের বিভিন্ন রাস্তার ধারে তালবীজ রোপণ করছেন, যা এখন শাহজাদপুরের বিভিন্ন রাস্তায় দৃশ্যমান। তাঁর রোপণ করা গত পাঁচ বছরের কয়েক হাজার গাছ সড়কের ধারে মাথা উঁচু দাঁড়িয়েছে।তিনি এই বছরে ১৮ হাজার তালবীজ রোপণ করবেন বলে জানান। সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাল বীজ খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি আরো বলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের এই মহৎ কাজের সাথে উপজেলা প্রসাশন সার্বিক সহযোগিতা করবে। এ সময় শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিদুল ইসলাম বলেন আমরা উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের এই কাজ গুলো দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031