বারহাট্টায় যুবলীগ নেতা গ্রেফতার

ওমর ফারুক আহম্মদ  :নেত্রকোনার বারহাট্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মিছিলে হামলা, গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগে করা মামলায় বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননানকে (৩৯) গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।গ্রেফতার হওয়া আননান নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের মৌয়াটি গ্রামের হাবিবুর রহমা ওরফে কাচু মিয়ার ছেলে। তিনি বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বারহাট্টার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গোপালপুর বাজারে এসে পৌঁছান। তখন ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ১৯ আগস্ট উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪৭) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আননান ওরফে আদনাল।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, আননান একজন এজাহারভুক্ত আসামি। শুক্রবার রাতে তাকে বাউসী এলাকার একটি চায়ের দোকান থেকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031