নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে একান্ন পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে একান্ন পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পলাশ মোল্যা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পলাশ মোল্যা (৩০) লোহাগড়া থানাধীন রামকান্তপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গতকাল রাতে লোহাগড়া থানাধীন ৩ নং শালনগর ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া সাকিনস্থ জনৈক পাখির পুকুর পাড় সংলগ্ন ইটের সলিং তিন রাস্তার মোড় হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান, এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম সিদ্দিক, এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম ও এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম অভিযান চালিয়ে মোঃ পলাশ মোল্যা (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একান্ন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031