মাগুরায় জেলা পুলিশের আয়োজনে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

তৌহিদ : মাগুরায় উন্মুক্ত আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইন ড্রিলশেডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতায় নিয়ামুল চেস অ্যাকাডেমি (ইউএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের ২০ জেলার ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক-সহ প্রমুখ।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক জানান, ‘এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এখানে সারাদেশ থেকে ৯৬ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছে। সারাদেশে ভালো দাবারু তৈরির জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন কাজ করছে। আমরা পর্যায়ক্রমে সারাদেশে উন্মুক্ত দাবা প্রতিযোগিতার আয়োজন করেছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031