নোয়াখালীতে ১২ টি দোকান আগুনে পুড়ে দেয়ার আসামিরা বাদিকে প্রকাশ্যে হুমকি

রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালী সদর উপজেলাতে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে স্থানীয় ভুক্তভোগী এনাম মাজির দোকান ঘরে আকস্মিক হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, দোকান ঘর লুটপাট ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার আসামিরা প্রকাশ্যে ভুক্তভোগীকে পুনরায় হামলা মারধরের হুমকি দিয়ে যাচ্ছে।ঘটনার বিবরণে জানা যায়, গত (১৫ অক্টোবর) মঙ্গলবার রাত ১০ টার দিকে সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড স্থানীয় এনায়েত নগরে প্রতিপক্ষ অস্ত্রধারী প্রধান অভিযুক্ত শহিদ মাঝি ও তার গ্রুপের ১৫০ থেকে ২০০ জন অস্ত্রধারী নিয়ে রাতের আধারে দেশীয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক, লোহার রডসহ দেশীয় নানা অস্ত্রসস্ত্র নিয়ে বন্দুক দিয়ে গুলি ফুটিয়ে ১২ টি দোকান ঘরে আগুন ধরিয়ে দিয়ে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত করে দেয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী অগ্নিসংযোগের ঘটনায় ১২ টি দোকান সম্পুর্ন পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে নোয়াখালী আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর কর্মকর্তাগন ও সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনার সময় তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গিয়েছে। মামলা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031