জীবননগর ও দামুড়হুদার বিভিন্ন পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
জীবননগর থানাধীন রায়পুর, হাসাদহ এবং দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প অদ্য (১৮ অক্টোবর) বিকাল ০৫:৩০ ঘটিকায় আকস্মিক পরিদর্শন করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

ক্যাম্পসমূহ পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন এবং ক্যাম্প ইনচার্জ, সহকারি ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। ক্যাম্প এলাকায় নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, আইনানুগ সেবা প্রত্যাশীদের দ্রুত পুলিশী সেবা প্রদানসহ জনবান্ধন পুলিশী ব্যবস্থা নিশ্চিতকরণে কার্যকরী ভুমিকা পালন করতে নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031