আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল পালিত।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৫ই আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারী ইউনিয়ন শাখার অন্তর্গত পারদূর্গাপুর ২নং ওয়ার্ড শাখা কর্তৃক রাসুলুল্লাহ সাঃ এর জীবনী ভিত্তিক সিরাত মাহফিল এর আয়োজন করা হয়।
ওয়ার্ড সভাপতি মো: ওবায়দুল্লাহর সভাপতিত্বে উক্ত সিরাত মাহফিল কুরআন থেকে তেলওয়াত করে হাফেজ মোঃ আহসানুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে সীরাতের (স:) উপর আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ এর ইংরেজি প্রভাষক মো শফিউল আলম বকুল। আরও আলোচনা পেশ করেন ইউনিয়ন জামায়াতের আমির মো: শফিউজ্জামান মিঠু, উপস্থিতি ছিলেন ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মো আলতাফ হোসেন, বাইতুলমাল সেক্রেটারী মো: সাইদুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি মো আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো আনারুল ইসলাম,মসজিদের ইমাম মো: আব্দুল জব্বার, ইউনিয়ন ও ওয়ার্ডের প্রায় কয়েকশত তৌহিদী জনতা উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে, রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ নিঃসন্দেহে মানবতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তার (স) আদর্শ বাস্তবায়ন করলে মানবতা যেমন সত্য ও সুন্দর এর একটি পথ পাবে তেমনি শান্তি ও নিরাপত্তার একটি সেতুবন্ধন রচিত হবে। তাই, মানবিক শান্তি, নিরাপত্তা ও সুখের একটা সোনালি সমাজ প্রতিষ্ঠার জন্য রাসুলুল্লাহ সাঃ এর জীবন আদর্শ শুধু ব্যক্তি জীবনে নয়, সকল জায়গায় চালু করা দরকার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031