আলমডাঙ্গায় স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণজমায়েত

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে স্বৈরাচারী খুনি হাসিনা ও
তার দোসরদের বিচারের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার বিকাল তিনটায় কায়েত পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণজমায়েত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাসকাররা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়নের গর্বিত সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোমিন মালিতা।বক্তবে তিনি বলেন- ৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি গৌরবময় স্মরণীয় দিন কৃষি-কিশোর যুব জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, আমরা নতুন ভোরের দেখা পেয়েছি একটি নতুন স্বাধীনতার সূর্যোদয় পেয়েছি এই বাংলাদেশের মানুষের বুকের থেকে প্রসারিত হয়েছে, মানুষ আজ তার মনের আকুতি হৃদয়ের প্রকাশ করতে পারে, স্বাধীনতা তুমিও রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার সংগ্রামী। তিনি আরোও বলেন- দেশের ১০০ টাকার মালিক সে হয়ে গেছে কোটি টাকার মালিক যে ছিল এক হাজার টাকার মালিক সে শত কোটি টাকার মালিক, শুধু লুটপাট করার জন্য দেশের রাষ্ট্র সম্পদ লোপাট করার জন্য বিনা ভোটের যারা ভোট চুরি করে ডাকাতি করে নির্বাচন করে ক্ষমতায় টিকে ছিল। দেশের এই সংকট সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করার পরও অনুতপ্ত হয় না আমি মনে করি তারা মানুষ নয় তারা শুধুই আওয়ামী লীগ পরিচয়ধারী। আজকের বিএনপি আগের সেই বিএনপি ছিল তাহলে ভুল ভাবছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা রুদ্রপুরে বৃষ্টিতে ভিজে কন কনে শীত অবকাশ করে কত শত বিনিদ্র রজনী পার করে কুয়াশাই সিক্ত হয়ে অন্ধকার প্রকোষ্ঠ দিনের পর দিন কাটিয়ে ঘাত প্রতিঘাতে চোরাই পেরিয়ে বিএনপির সকল নেতাকর্মী খাঁটি হয়েছে। অতএব আপনাদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, আমারা আমাদের নেতা তারেক রহমানের আগামী রাষ্ট্রনায়ক তিনি একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন সেই সম্ভাবনাময়ী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মমিন, হরিণাকুন্ডু উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সামাদ, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতিআব্দুর রশিদ, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্নাসম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবি দল সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পিন্টু, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সাওার,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাষ্টার, খাসকররা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আনছান আলী জোয়ার্দ্দার, খাসকররা ইউনিয়নের ০২ ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম স্বপন, আলমডাঙ্গা উপজেলা যুবদল সদস্য শাফায়েত হোসেন, খাসকররা ইউনিয়ন ছাএদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব,হরিণাকুন্ডু উপজেলা যুবদল নেতা আব্দুস সামাদ,ইমদাদুল, ইকবাল,তুরান প্রমূখ ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031