সখীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা : টাঙ্গাইলের সখীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে অবস্থান নেন তিনি।এসময় পুলিশ, ডিবি, আনসার ও স্বেচ্ছাসেবকদের আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সাংবাদিকদের প্রশ্নে পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতু বলেন, “টাঙ্গাইলের সব জায়গায় সনাতন ধর্মাবল্বীরা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপন করছে। এখনো কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনাই। প্রত্যেক পূজা মণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরফুদ্দিন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকির হোসেন, সাব ইনস্পেকটর মো. মাসুদ রানা প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031