টেকনাফে পুঁজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা কর্মীরা

জামাল উদ্দীন  : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ টি পুঁজামন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা কর্মীরা।
৭ অক্টোবর বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ পুঁজামন্ডপ হ্নীলা পুরাতন বাজার কালি মন্দির পুঁজামন্ডপ ও হ্নীলা নাটমোরাপাড়া জলদাশ পাড়ার হরিরাম মন্দির পরিদর্শনে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মুহাম্মদ হাসান ছিদ্দিকীর নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা পরিদর্শনে অংশগ্রহণ করেছেন। এসময় তারা দুই পুঁজা মন্ডপে দায়িত্ব প্রাপ্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন, আইনশৃংখলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনচার সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। যে কোন ধরনের নাশকতা ও সহিংসতা মূলক কর্মকান্ড প্রতিরোধে বিএনপির পক্ষথেকে সর্বাত্নক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেছেন টেকনাফ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় অরো উপস্থিত ছিলেন হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, উত্তর বিএন পির সাবেক সভাপতি আলীআহমদ মেম্বার,দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, বিএনপি নেতা,বাহাদুর শাহ তপু,আবছার কামাল নোবেল,শাকের আহমদ,টেকনাফ উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা, জুহুর আলম, হেলাল উদ্দিন, মাস্টার জামাল আহমদ,ও যুবদল দক্ষিণ শাখার নেতা শাহ আলম সহ বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।পরিদর্শন কালে হ্নীলা নাটমোরাপাড়াস্থ জলদাশ পাড়ায় গতকাল রাতে আগুনে পুড়ে যাওয়া একটি অসহায় হিন্দুপরিবার কে আর্থিক সহায়তা প্রদান করেছেন তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031