ভান্ডারিয়ায় ভারতে ধর্মগুরু রামগিরি মহারাজ কতৃর্ক রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

নুরুজ্জামান খোকন: অদ্য ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার দুপুর ৩:০০ ঘটিকায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাতে ভারতের হিন্দুত্ববাদী নেতা ধর্মগুরু রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ রাম কতৃর্ক ইসলাম ধর্ম ও রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভান্ডারিয়া উপজেলার পূর্ব লক্ষিপুরা,বটতলা ও চারঘাটার প্রায় ৫শত তৌহিদী জনতার উদ্যোগে বাদ জুমা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি ভাণ্ডারিয়া পৌরসভার বটতলা নামক স্থান থেকে শুরু হয়ে কলেজ মোড়, বাসস্টান্ড, ওভারব্রিজ হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে পুনরায় বটতলায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বক্তব্যে:- ভারতের হিন্দুত্ববাদী নেতা ধর্মগুরু রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ রাম কতৃর্ক ইসলাম ধর্ম ও রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ টি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031