বারহাট্টায় শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে

ওমর ফারুক আহম্মদ :  নেত্রকোনার বারহাট্টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন তারা।এ সময় বক্তব্য দেন ইকবাল হোসেন সেক্রেটারি, বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারি ক্রেডিট ইউনিয়নলিমিটেড, অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,গোড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন,নতুন শেখেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির,কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হারুন,দশমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির রায় সহ প্রমুখ।বক্তারা বলেন, ‘একটি দেশে সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা ভিত্তি হিসেবে কাজ করে। প্রাথমিকের শিক্ষকরা শিক্ষার সূতিকাগার হিসেবে কাজ করেন। দেশের শিক্ষাব্যবস্থায় প্রাথমিক শিক্ষকদের ভূমিকা সব থেকে বেশি। তারপরও দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতা সম্পন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। যেখানে অষ্টম শ্রেণি পাসের একজন গাড়িচালক বেতন পায় ১২তম গ্রেডে। এ থেকেই বোঝা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কতটা অবহেলিত।এ সময় তারা আরও বলেন, ‘শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে। এজন্য অনতিবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দরকার।’

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031