রাণীশংকৈলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আব্দুল জব্বার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে আজ বিকাল ৪ ঘটিকার সময় ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে রাণীশংকৈল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন লিফলেট ব্যানারে নিয়ে উপস্থিত ছিলেন। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মকবুল হোসেন সহকারী শিক্ষক সহদোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজার বলিদ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলাম উদ্দিন সহকারী শিক্ষক, বীরেন্দ্রনাথ রায় সহকারী শিক্ষক, কামরুজ্জামান সহকারী শিক্ষক ও দিলারা বেগম সহকারী শিক্ষিকা ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকল বক্তারা বৈষম্য বিরোধী অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেন এবং মানববন্ধন শেষে সকল শিক্ষকগণ রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031