৪৮৮ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ : সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ সকাল ০৬:১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ২নং গোয়ালবাড়ী ইউনিনের অর্ন্তগত সোনাজল গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ শহিদুল ইসলাম (৪১) পিতা- মৃত এস্তাব আলী, মাতা-মৃত মোসলেমা সাং-পাঁচটিকরি গ্রাম, থানা-ভোলাহাট, ২। মোঃ আনোয়ারুল ইসলাম ওরফে সিরাজুল (৩২), পিতা-মোঃ শরিফুল ইসলাম মাতা-মৃত রেবেলা বেগম, সাং-জমিনপুর, থানা-শিবগঞ্জ, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ফেন্সিডিল ৪০০ বোতল এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল সহ তাদের গ্রেফতার করে। আটককৃত আসামীদ্বয় একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে লোকচক্ষুর আড়ালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গমন করে মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে। উক্ত স্থানে পৌছিয়ে অভিযান পরিচালনাকালে মাদক সরবরাহের সময় উপরোক্ত আসামীদ্বয়কে ৪৮৮ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031