পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

এম জালাল উদ্দীন: পাইকগাছায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৩ হাজার ৪০ টি ফলজ বৃক্ষের চারা বিতারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পাইকগাছা সিনিয়র মাদ্রাসায় চারা বিতরণ এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলার মোট ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০ টি মাধ্যমিক ও ২১ টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আম, কদবেল, মাল্টা, পেয়ারা ও আশফলের চারা প্রদান করা হয়। ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ টাকার চারা বিতারণ করা হয়েছে। এসময়ে অন্যান্যদের মধ্ উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব,, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাসসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031