কাউখালীতে শিক্ষক কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন

পিরোজপুর কাউখালী উপজেলায় “মাধ্যমিক শিক্ষক সমিতি (কামরুজ্জামান) উপজেলা শাখার উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। অদ্য ২২সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১:০০ ঘটিকার সময় কাউখালী উপজেলা চত্বরে, মাধ্যমিক শিক্ষক সমিতি কামরুজ্জামান গ্রুপের আয়োজনে, মোঃ নাসির উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ কাঠালিয়া পিজিএস স্কুল এন্ড কলেজ, প্রধান সমন্বয়কারী বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি এর সভাপতিত্বে,মোঃ শামসুর রহমান মিজান সাধারণ সম্পাদক এর পরিচালনায় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সুষ্ঠু পরিবেশ বজায় রেখে, বিদ্যালয় এর শ্রেণী নির্বিঘ্নে কার্যক্রম করা সহ যেকোনো ধরনের নৈরাজ্য অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন। উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের উপস্থিতিতে একাত্মতা ও সংহতি প্রকাশক করেন এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন ও কেজি ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জলিল আহমেদ সহ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়। বক্তব্য রাখেন, মাওলানা মোঃ হাফিজুর রহমান সহকারী শিক্ষক ইজিএস শিক্ষা নিকেতন, দীপক কুমার শীল, নিলতি সম্মেলনি মাধ্যমিক বিদ্যালয়, সুব্রত রায় প্রধান শিক্ষক কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপস্থিত বক্তব্যে বলেন, বাংলাদেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় সহ কাউখালী উপজেলার একাধিক বিদ্যালয়ের বিলুপ্ত কমিটি এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় শিক্ষকদের হয়রানি,পদত্যাগ, অসৌজন্যমূলক মূলক আচরণ সহ অপপ্রচার চালিয়ে আসছে, এমনকি স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় শিক্ষকদের উপর চড়াও হতেও তারা দ্বিধাবোধ করে না। ইতিপূর্বে বিভিন্ন স্কুলের কমিটি দ্বারা গাছ,কাঠের ঘর,ফার্নিচার, ক্ষমতা বলে অবৈধভাবে বিক্রি এবং আত্মসাৎ সহ নিয়োগ বাণিজ্য চালিয়ে আসছে। বর্তমানে কমিটি বিলুপ্ত হওয়ায় তাদের অহিংসা পরায়ণ ও অপপ্রচার শিক্ষকদের উপর চাপিয়ে আসছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড ও কারিগর তাই তাদের পেশাগত কাজের মানউন্নয়ন,নির্বিঘ্নে ক্লাসে পাঠদান, বিদ্যালয়ে সুষ্ঠ পরিবেশ ও সকল প্রকার নৈরাজ্য বন্ধ সহ শিক্ষকদের নিরাপত্তায় আজকের প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন। অতঃপর সভাপতির বক্তব্য শেষে মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031