মহাদেবপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির পথসভা

মোঃ রমজান হোসেন  : দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে নওগাঁর মহাদেবপুরে বিএনপি’র পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ ৪৮, নওগাঁ-৩, মহাদেপুর-বদলগাছীআসনের বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।শুক্রবার বিকেলে মহাদেবপুর উপজেলার ধনজইল ইউনিয়ন পরিষদ চত্তরে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভা প্রধান ছিলেন, চেরাগপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক হারুন-আল-রশীদ। এসময় প্রধান অতিথি বলেন, যারা লুটপাট, ভাংচুর তথা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়ীত তারা কেউ দলের লোক নয়, তাদের একটি-ই পরিচয় তারা সন্ত্রাসী বা লুটপাটকারী। তিনি নেতা-কর্মীসহ সর্বসাধারনের উদ্যশ্যে আরো বলেন, যদি কোথাও এমন সন্ত্রাসী কার্যকলাপ ঘটে তাহলে আপনারা আইন হাতে তুলে না নিয়ে তাদের কে আটক পূর্বক প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। পথ সভায় বক্তারা আরো বলেন, বর্তামান পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। এজন্য জনসচেতনতা বাড়াতে হবে। কোন অবস্থায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না। এজন্য দলের সকল নেতাকর্মীদের সব সময় সচেতন থাকতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, মহাদেবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, আলহাজ্ব মোঃ আক্কাস আলী, মোঃ উজ্জল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ (স্বপন), মোঃ দুলাল হোসেন, মোঃ মোজাফ্ফর রহমান ও ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031