কাউখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাহী কর্মকর্তার পরিদর্শন

নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালীতে গত ১০ই সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। জানা যায় বিগত কয়েক দিন যাবৎ তিনি রুটিন মাফিক উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো নিয়মিত পরিদর্শন করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সাথেও মত বিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সৃষ্টি করা সহ শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও কমিটির সদস্যদের সর্বাত্মক সহযোগীতা প্রয়োজন। এ সময় তিনি পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শ্রেনী কক্ষসহ বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করবেন বলে জানান। কাউখালী উপজেলার নানা শ্রেনী পেশার মানুষ ও সচেতন মহল নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031