অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জাহিরুল গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ: ৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ সাদিকুল ইসলাম @ কুলু, গ্রাম-নন্দলালপুর চৌডালা, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে। উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। গত ০১ জুন ২০২২ ইং সনে অস্ত্র বহনের সময় অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের হয়। পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। গত ৩০ জুন ২০২৪ ইং তারিখ আলাদত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন এবং মামলার অন্য ধারায় আরো সাত বছরের কারাদন্ড প্রদান করেন। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031