বেলকুচিতে শহীদী উপলক্ষে শিক্ষার্থীদের র‍্যালি ও মিছিল

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বেলকুচিতে গনঅভ্যুত্থানে শহীদী মার্চ ১ মাস পূর্তি উপলক্ষে র‍্যালি ও মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ উপলক্ষ্যে গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন উপলক্ষে র‍্যালি ও মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় বেলকুচি ডিগ্রি কলেজ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি এসে শহীদি মার্চ’ কর্মসূচি শেষ হয়।এসময় বেলকুচি উপজেলার সমন্বয়ক কমিটির প্রধান আহবায়ক মুসা হাশেমী বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্ণ হচ্ছে আজ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট হাজার হাজার ছাত্র ছাত্রী সাধারণ জনগন ও শিশু বাচ্চা সহ অসংখ্য মানুষ হত্যারদায়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচার সরকার শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে থেকেও বাংলাদেশের বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের হাজার হাজার মানুষের জীবন ও রক্তের বিনিময়ে সফল হয়েছে বাংলাদেশ ছাত্র আন্দোলন। আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অসংখ্য ছাত্র-জনতা। নিহতদের স্মরণে আজ ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।দেশব্যাপী একটি চক্র চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারি করছে। আন্দোলনকারীরা একতাবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে কাজ করবে। এ ছাড়া দুর্নীতি ও বিপ্লব রক্ষার জন্য কাজ করতে প্রস্তুত ছাত্র আন্দোলন সদস্যরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031