উলিপুরে কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও বিদ্যালয় কক্ষে তালা

রুহুল আমিন রুকু: কুড়িগ্রামের উলিপুরে কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ক্ষমতার অপব্যবহার করে । নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। ৪ সেপ্টেম্বর বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে,কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন এবং শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থী রবিউল, হাসিবুল , ফরহাদ ও মাসুদ নেতৃত্বে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীরা গত ১ সেপ্টেম্বর থেকে ৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা জানান বিদ্যালয়টিতে নানা বিধ সমস্যার কারণে আমরা বিদ্যালয়ে ৬ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।৬ দফার দাবির মধ্যে রয়েছে- প্রধান শিক্ষকের পদত্যাগ নিশ্চিত করতে হবে , নিয়োগ জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ কৃত টাকা তদন্ত সাপেক্ষে ফেরত প্রদান করতে হবে , বাৎসরিক হিসাব প্রদান করতে হবে, খাদ অনুযায়ী ব্যয়ের বিবরণী দিতে হবে, বিদ্যালয় এর গাছ বিক্রির অর্থের হিসাব দিতে হবে, বিদ্যালয়ের সকল ফান্ডের সুনির্দিষ্ট হিসাব সহ লুটপাট ও দলীয়করণ বিষয় নিয়ে ৬দফা দাবি পেশ করা হয় । দাবিগুলো যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় কার্যক্রম বন্ধ ঘোষণা ও বিক্ষোভ সমাবেশ করছেন । এ ব্যাপারে ৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান এর সাথে এ প্রতিবেদকের মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমি একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031