পাইকগাছায় বিএনপি নেতাদের নামে সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এম জালাল উদ্দীন : পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার শান্তা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামিলীগের যুব ও ত্রীড়া সম্পাদক আবু জাফর মল্লিক কর্তৃক গত ২ আগষ্ট গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়ার্দার ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের বিরুদ্ধে হয়রানীমুলক সংবাদ সম্মেলন করে। এর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি নাজির উদ্দীন সরদার। বক্তব্য রাখেন, হামিদ গাইন, যুবদল আহবায়ক মাসুদ রানা, ২নং ওয়ার্ড সভাপতি খায়রুল আলম, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ বিহারী বাবু ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, ৯নং ওয়ার্ড সভাপতি লিটন সরদার, সাবেক মেম্বর আব্দুল হান্নান,তাছের মোল্যা, আব্দুল গফুর গাইন, হাফিজুর গাইন,ছাত্রদলে আনারুল ইসলাম,রমজান আলী শেখ,তানভীরুল, তানভীর হোসেন,ইসলাম,যুবদল সদস্য সচীব ইমরান হোসেন,২নং ওয়ার্ড সম্পাদক কামরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন সরদার। বক্তারা বলেন,দলের মধ্যে বিরোধ সৃষ্টি করে প্রতিপক্ষকে শক্তিশালী করতে এ অপচেষ্টা করছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031