মাগুরায় সদর ও পৌর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর উদ্যোগে গণ সমাবেশ

তৌহিদ,জেলা প্রতিনিধি,মাগুরা :ভারতীয় আগ্রাসন অপ্রতিহত করণ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয় । মাগুরা বিশ্বরোড মাইক্রো স্ট্যান্ডে ২৪ আগষ্ট শনিবার বিকাল ৩ টায় এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ইসলমী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ সহিদুল ইসলামের সঞ্চালনায় মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শওকত আলী হাওলাদার। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ, মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মাও; নাজিরুল ইসলাম,সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জেলা শাখার সভাপতি আঃ সালাম জায়েফ, জাতীয় শিক্ষক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ সহ আরে অনেকে। প্রধান অতিথি এ্যাড; শওকত আলী হাওলাদার বলেন, “দীর্ঘ ১৫ বছর আমাদের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছিল ছাত্ররা তাদের রক্তের বিনিময়ে আজ নতুন একটি দেশ উপহার দিয়ে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। এই আন্দোলনে যখন কারফিউ দেয়া হয়েছিল ঠিক ঐদিন কারফিউ ভেঙে ইসলামী আন্দোলন বাংলাদেশর সভাপতি সর্ব প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে এসেছিল।আজ যে পরিবেশে সৃস্টি হয়েছে সেখানে একটি দল লুটতরাজ শুরু করে দিয়েছে। তাদের উদ্দেশ্য বলছি এখনো সময় আছে দলকে সামলান তা নাহলে আপনাদের পরিনতিও একই রকম হবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031