নগরকান্দায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১আহত ৫০

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৫০ জন আহত এবং কবির ভূইয়া( ৫৫) নামে একজন নিহত হয়েছে । জানা যায় নিহত কামালভূইয়া নগরকান্দা উপজেলা শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের বাসার ভূইয়ার ছেলে।

বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া – পাল্টা ধাওয়ার মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরলে উভয় পক্ষের নেতা কর্মী আহত হয়। আহতদেরকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

বুধবার শহিদুল ইসলাম বাবুল নগরকান্দায় পথসভায় অংশগ্রহণ করার কথা ছিলো। অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম রিংকু সমর্থিত সেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান হওয়ার ঘোষণা দেওয়া হয়।

এই নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে শহিদুল ইসলাম বাবুলের দুটি গেট ভেঙে ফেলা হয়।

এই নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দিতে থাকে এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা চালায়। প্রথমে শহিদুল ইসলাম বাবুলের সমর্থকেরা উপজেলা সদর বাজার দখলে নেয়।

ঘন্টা খানেক পর শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকেরা শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের হটিয়ে সদর বাজার দখলে নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031