নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠ আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রায আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের ডিসপ্লে প্রদশন করা হয়। শোভাযাত্রার আগে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবয়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, ঝালকাঠি-২ আসনের সাবেক সাংসদ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে এবং সদস্যসচিব সাইদুল কবির রানার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সরদার এনামুল হক এলিন, গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল।

সমাবেশে বক্তারা মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করে তাকে দেশে এনে বিচারের দাবি জানান। পাশাপাশি দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়াও বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথাও জানানো হয় সমাবেশ থেকে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031