রাজিবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে।

প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ, মাহবুবুর রশীদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল হাই সরকার।
বক্তৃতা রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক, রোস্তম মাহমুদ লিখন, কৃষক দলের সাধারণ সম্পাদক, আবু সাঈদ কাশেম, জাসাস এর সভাপতি, মাহে আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, মোখলেছুর রহমান, সদস্য সচিব, নাজমুল হাসান, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক, পলাশ মাহমুদ।
সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোস্তফা কামাল বিএসসি প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং হত্যার দ্রুত বিচার এর দাবি জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031