রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ডিসি প্রফেসর ডা. শাহ আজম এর পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার দুর্নীতিবাজ ও গণহত্যাকারী শেখ হাসিনার সরকারের নিয়োগকৃত ভিসি প্রফেসর ডা মোঃ শাহ আজমের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১ টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পে বেশ কিছু শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা জানান, আমরা ছাত্র আন্দোলনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন দালালেরা ঠুকে আছে। তারা বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়কে নোংরা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের প্রথমত দাবি ভিসির পদত্যাগ এই মর্মে তিনি রাজনীতির একটা প্রবণতা চালিয়েছে। এমনকি তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে নৌকায় ভোট দিতে বাধ্য করেছে। এবং যা আমরা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে এটি করতে দেখি নাই।

শিক্ষার্থীরা আরো বলেন, আজকে আমাদের যে এক দফা কর্মসূচি ছিলো ভিসি প্রফেসর ডা. শাহ আজম এর পদত্যাগ তা আমরা সমস্ত ডিপার্টমেন্টে গিয়ে সকল শিক্ষার্থীদের সাথে কথা বলে জানিয়েছি। এমনকি আমাদের শিক্ষার্থীদের এই আন্দোলনে সকলের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ভিসি প্রফেসর ডা. শাহ আজম তিনি শিক্ষকদের জোরপূর্বক ভাবে বলেছেন তারা জেনো কোনভাবেই এই আন্দোলনে না আসতে পারে। এ জন্য বিভিন্ন মহল থেকে অর্থের বিনিময়ে তাদেরকে আটকানোর চেষ্টাও করেছে। কিন্তু তার পরেও আমরা কিছু জনক শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ গ্রহণ করেছি।

শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের থেকে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা সকল শিক্ষার্থী রা কারণ তাকে রাখতে পারলে তার যে দুর্নীতি করার বা দুর্নীতি খাত গুলো বন্ধ হয়ে গেছে তারা আবার দুর্নীতি করতে পারবে। এক রাজ্য করতে পারবে কায়েম করতে পারবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকগণ রাখার জন্য যে চেষ্টা চালাচ্ছেন তাই আমরা ছাত্ররা বলতে চাই ভিসি স্যার আজ হোক কাল হোক চলে যাবে। কিন্তু শিক্ষক আপনারা তো আমাদের সাথেই থাকবেন তাই আমরা চাই শিক্ষকগণ আপনারা ছাত্র – ছাত্রীদের সাথেই থাকুন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031