মাগুরা নামে মাত্র প্রথম শ্রেণীর পৌরসভা একটুখানি বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

মাগুরা খুলনা বিভাগের একটি ছোট্ট জেলা।মাগুরাকে বলা হয় দেশের সর্ব প্রথম নিরক্ষর মুক্ত জেলা।এছাড়া মাগুরার উন্নয়নের উপর এবছরই জাতীয় পর্যায়ে জেলা প্রশাসক দুটি পুরস্কার পেয়েছেন।বর্তমানে মাগুরা পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা অথচ একটুখানি বৃষ্টি হলেই শহর জুড়ে শুরু হয় জলাবদ্ধতা। সোমবার ১৯ আগস্ট শহরের পুরো এলাকা ঘুরে দেখা যায় যে, শহরের কলেজপাড়া,নতুনবাজার সাহাপাড়া,জজকোর্ট ও সদর থানার সামনে বৃষ্টি পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে জনসাধারণের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। সাহাপাড়ার কর্মজীবি নারী শিলা রানী বলেন,” বর্ষা কালে আমাদের এলাকায় বসবাস করা খুবই কষ্ট সাধ্য কেননা একবার বৃষ্টি হলেই এলাকায় পানিতে ভারে যায় এর ফলে জনসাধারণের বাজারঘাট স্কুল কলেজ, অফিস আদালত সব কিছুতে যেতে আসতে প্রচুর ভোগান্তি পোহাতে হয়। এছাড়া নানা ধরনের রোগ ব্যাধীতেও ভুগে থাকে এলাকাবাসী। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।এব্যাপারে মাগুরা পৌরসভায় যোগাযোগ করা হলে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন,”মাগুরা শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা সাধ্যমত চেষ্টা করছি।এজন্য সরকার খুব তাড়াতাড়ি একটা প্রেজেক্ট দাড় করিয়েছেন যা বাস্তবায়ন হলে এর ফলাফল আমরা আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান দেখতে পাবো।ফলে খুব শীঘ্রই এ জাতীয় সমস্যার একটা সুষ্ঠ সমাধান হবে বলে আমি আশাবাদী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031