কুলাউড়ায় উপজেলা চেয়ারম্যান ও মেয়রকে অপসারণ

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধিঃ

কুলাউড়াসহ দেশের ৪৯৫ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এদিকে আওয়ামী সরকারের আমলে নির্বাচিত কুলাউড়াসহ দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্বস্ব পদ হতে অপসারণ করা হলো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031