হিজলা সদর বাসষ্ট্যান্ড নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ রিয়াজ বাসষ্ট্যান্ড

বরিশালের হিজলা উপজেলা সদর বাসষ্ট্যান্ড নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ রিয়াজ বাসষ্ট্যান্ড । গত ৪ ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হক(মাঞ্জাল হক)রাড়ীর ছেলে রিয়াজ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তখন তার সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে ।দীর্ঘ ১৩দিন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যুবরন করে। সে মুলাদী সরকারী কলেজের বি এ পড়া ছাত্র। বরিবার দুপুর ২ টার সময় হিজলায় বিয়াজের সহকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা উপজেলা বাসষ্ট্যান্ড একটি ব্যানার টানায়। বাসষ্ট্যান্ডের নাম রাখেন শহিদ রিয়াজ বাসষ্ট্যান্ড ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031