গত ৫ আগস্ট মহিলা এমপি হোসনে আরার বাড়ি ব্যাপক ভাঙচুর, টাকা, লুট সহ অগ্নিসংযোগ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে জামালপুরে সরকার বিরোধী দুর্বৃত্তরা মহিলা সংসদ সদস্য হোসনে আরাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। ইসলামপুর উপজেলা সরকার বিরোধী দুর্বৃত্তদের নেতৃত্ব ও বিক্ষুব্ধ লোকজন প্রথমে ইসলামপুর পৌর শহরের মোজাজাল্লার পোদ্দারপাড়া অবস্থিত কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও মহিলা এমপি হোসনে আরার বসত বাড়ি ব্যাপক ভাঙচুর ও সব আসবাব, নগদ টাকাসহ স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যান। পরে বাড়িতে তারা আগুন ধরিয়ে দেন। এই বাড়িতে তার দুই ছেলে এবং মেয়ে নিয়ে স্ব-পরিবারে বসবাস করতেন। ঘটনার পর থেকে তার এবং তার পরিবারের কারো কোন খোজ পাওয়া যাইনি। এ ছাড়া তাঁর ঢাকার সরকারি বাসভবনেও (সংসদ সদস্য ভবন) ভাঙচুর ও লুটপাট হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031