আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে’

মো মামুন লালমোহন : বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিনা ভোটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। ক্ষমতায় থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সকল সীমা অতিক্রম করেছিল। সীমা লঙ্ঘণের কারণেই আওয়ামী লীগ আজ বিপদে, দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। বাংলাদেশের জনগণ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে এখন খুশি।

মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত ‘প্রতিবাদ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে পৌর শহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে উপজেলা এবং পৌরসভা বিএনপি এ সভার আয়োজন করে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, ঢাকায় আন্দোলনে লালমোহনের নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে এসে সমবেত হন। নেতাকর্মীদের পদচারণায় এ সময় জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031