শহীদ লিটনের কবর জিয়ারত করলেন জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সামিউল হক ফারুকী শহীদ লিটনের কবর জিয়ারত করেছেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরের দিকে তিনি লিটনের বাড়িতে পৌঁছান।তার এলাকার মেইন শহর থেকে লিটনের বাড়ির দূরত্ব প্রায় আধা ঘন্টার রাস্তা। ওই রাস্তায় কোন গাড়ি প্রবেশ করে না। ডক্টর সামিউল হক ফারুকী মেইন শহরে তার গাড়ি রেখে কাঁদার মধ্যে পায়ে হেঁটে লিটনের পরিবারের সাথে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করেন।

শহীদ লিটনের বাড়ি জামালপুর শহর থেকে প্রায় ৫০ কিলোর দূরত্বে ইসলমপুর উপজেলার দূর চিনাডুলী ইউনিয়নের খামারপাড়া গ্রামে।

বাড়ির পশ্চিম পাশেই কবরে শায়িত শহীদ লিটনের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন ফারুকী। তিনি লিটনের বাবা সুবুর মন্ডল, মা জাম্বি বেগম ভাই ইমনসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় শহীদ লিটনের পরিবারকে ধৈর্যধারণ এবং বিপতাপদে সাহায্য করার প্রতিশ্রতি দেন ডক্টর সামিউল হক ফারুকী ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031