নলছিটি উপজেলা ৫ নং সুবিদপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দোগে আনন্দ মিছিল

নলছিটি উপজেলা ৫ নং সুবিদপুর ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে নলছিটি উপজেলা সুবিদপুর ইউনিয়নে বিজয় মিছিল করছে বিএনপি অঙ্গসংগঠন । এর আগে সুবিদপুর ইউনিয়নে বিভিন্ন স্থান ও এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।সোমবার (৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে নলছিটি উপজেলা সুবিদপুর ইউনিয়নে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা।বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সুবিদপুর ইউনিয়নে সর্বস্তরের জনগণ।পরবর্তিতে নলছিটি উপজেলা সুবিদপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় সৈরাচার সরকারের পতনের খুশিতে মিষ্টি বিতরণ করছেন সাধারণ মানুষ।আনন্দ মিছিলে নিয়ে আসা লোকজন বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি করে হত্যা করেছে সাধারণ শিক্ষার্থীসহ নানান বয়সে মানুষ জনকে মনে হয়েছিল আবারও স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধ জয়ের আনন্দ পেয়েছি শেখ হাসিনার পতন হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031