পাইকগাছায় ফার্নিচার ঘর পুড়ে ভস্মীভূত; প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

পাইকগাছার গদাইপুর ইউপির নতুন বাজারস্থ শওকত মাষ্টারের স’মিলের সংলগ্নে
অবস্থিত শামীম, ইখলাস সহ ৩/৪ টি ফার্নিচারের ঘরে আগুন লেগে বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার পরে আগুন লাগতে পারে।তাৎক্ষণিকভাবে স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটা নিভাতে সক্ষম হয়।
পরবর্তীতে পার্শ্ববর্তী তালা উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ততক্ষণে ৩/৪ ফার্নিচারের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ও গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031