পালংখালী ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

পালংখালী ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ১০ জুলাই বুধবার দুপুরে পালংখালী ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানা অফিসার ইনচার্জ জনাব শামীম হোসেন। সভাপতিত্ব করেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম গফুর উদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ফজল কাদের চৌধুরী ভুট্টা। উপজেলা আওয়ামী লীগের নেতা মোজাফফর আহমদ সওদাগর, ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা গভর্নিং বডি সভাপতি ফয়েজুল ইসলাম মেম্বার, ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল বশর, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল হক মেম্বার।

পালংখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সবুজ সেন,পালংখালী ইউনিয়ন পরিষদের সচিব মিলাথইন,ইউপি সদস্য মিছবাহ উদ্দিন সেলিম,ইউপি সদস্য কামাল উদ্দিন, ইউপি সদস্য আলতাজ আহমেদ, মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, মহিলা ইউপি সদস্য জাহেদা বেগম, মহিলা ইউপি সদস্য নুর বানু সহ পালংখালী ইউনিয়নের মসজিদ মাদ্রাসার শিক্ষক সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031