কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একজনকে জ’বাই করে হ’ত্যা

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’র্বৃ’ত্তদের এলোপাতাড়ি ছু’রি’কাঘাতে এক রোহিঙ্গা নি’হত হয়েছে।

সোমবার (০৮ জুলাই) সন্ধায় ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইস্ট) ডি-১ ব্লকে এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ ইসমাইল (৩৬) ওই ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে।সূত্রে জানা গেছে, আড্ডা দেওয়ার সময় ৮-১০ জন অজ্ঞাত সন্ত্রাসী আকস্মিক ইসমাইলের পেটে, পিঠে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।চিৎকার শুনতে পেয়ে কয়েকজন রোহিঙ্গা এগিয়ে এসে র’ক্তা’ক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।উখিয়া থানার তদন্ত ওসি মো. শফিক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031