‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও’ প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও’ সৌদি প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চিরকুট লিখে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূর নাম আঁখি মনি (১৭)। তিনি লালমনিরহাট তালুক খুঁটামারা বত্রিশ হাজারি গ্রামের আইনুল হকের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আঁখি মনির। প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আঁখি। শনিবার (৬ জুলাই) সকালে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে তার শ্বশুর। পরে তাকে উদ্ধার করে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এদিকে আঁখির শয়ন কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে- ‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও। আগামীকাল সকাল ১১টায় আমাকে নিয়ে যাবা। আমার জীবনে কিছু নেই।’ এ বিষয়ে আখির বাবা আইনুল হক বলেন, আমার মেয়ে রাতে ফোন দিয়ে শ্বশুর-শাশুড়ির নির্যাতনের কথা বলেছে। রাতেই তাকে নিয়ে আসতে বলেছিল। আমি সকালে নিতে যাবো বলেছিলাম। তার আগেই আমার মেয়ের মৃত্যু হলো। সে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে আখির শ্বশুর-শাশুড়ি কোনো মন্তব্য করতে রাজি হননি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঁখি আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031