গাইবান্ধা ফুলছড়ি উপজেলা নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে ২যুবকের লাশ উদ্ধার ।

গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে ওমর ফারুক নামে এক যুবকের লাশ উদ্ধার করেন পুলিশ। মরদেহ দেখতে নদীর পাড়ে লোকের ভিড় জমে যায়, আজ (শুক্রবার ২৮ জুন)বেলা ১১ টার দিকে উপজেলা গলনার চর ও বাইনকার চরের সামনে যমুনা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেন, নিহতের মধ্যে (৫০)ওমর ফারুক ফুলছড়ি উপজেলা দণি উদখালি গ্রামের মৃত্যু নজলার রহমানের ছেলে ও (৫৫)সোনামিয়া কাতলামারী গ্রামের মৃত্যু আবুল কাশেমের ছেলে। স্থানীয়রা জানান গত বুধবার (২৭জুন ) রাতে উপজেলা কালিক্যাশ চর থেকে নিখোঁজ হন তারা, পরে তাদেরকে অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল বেলা যমুনা নদীতে লাশ ভাসতে দেখা যায় পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান ঘটনাকে সত্যতা নিশ্চিত করে বলেন , শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের গলনার চর ও বাইনকার চরের সামনে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031