কাউখালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুর কাউখালীতে মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পরিবার, অদ্য ২৭ জুন (বৃহস্পতিবার) দুপুর ১:৩০ সময় কাউখালী উপজেলা প্রেসক্লাবে উপস্হিত হয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় উপজেলার আইরণ গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান (ফিরোজ মোল্লা) তিনি লিখিত বক্তব্যে জানান আমার ছেলে মোঃ মাসুদ রানা রমিচ আইরন প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী হিসাবে কর্মরত আছে। রমিজের পুত্র ও আমার নাতী মোঃ স্বাধীন মোল্লা জয়কুল ভোকেশনালে এইচ.এস.সি পরীক্ষার্থী সে একই গ্রামের মনির হোসেনের মেয়ের সাথে প্রেম ভালবাসা করে ৮ জুন স্কুল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আমারা অনেক খোজা খুজি করে তাদের কোন খোজ খবর পাওয়া যায়নি। এবিষয়ে মেয়ের মা কাউখালী থানায় ৪জন আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আমারা এই মিথ্যা ও চক্রান্ত মূলক মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোর অনুরোধ জানাই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031