নওগাঁর বলিহার ডিগ্রী কলেজে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর বলিহার ডিগ্রী কলেজে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৬ শে জুন সকাল এগারোটায় অত্র কলেজ হল রুমে অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র কলেজের সভাপতি তাজুল ইসলাম তোতা।বিশেষ অতিথি হিসেবে বলিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি উত্তম কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুলেমান আলী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি রনি খান,সহ-সম্পাদক আলমগীর কবির.কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুলবুল সহ কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং অত্র কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে অত্র কলেজে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা করেন। অনুষ্ঠানের সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ জনাব আতিকুর রহমান পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। যা পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান ছিল।nএবার এই কলেজের মোট পরীক্ষার্থী ১৭২ জন। যা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখার অন্তর্ভুক্ত।এবার পরীক্ষা কেন্দ্র মান্দা মমিন শাহানা কলেজে হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আতিক। অনুষ্ঠান শেষে এডমিট কার্ড,বিগত দিনগুলোতে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ,সভাপতি সমাপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি দুপুর দুইটাই শেষ হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031