হিজলায় কল্যান সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী উদযাপন

১৯ শে জুন রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় হিজলার কৃতিসন্তান মেজর(অবঃ) মোজাম্মেল হোসেন,এর সভাপতিত্বে বরিশালের হিজলা উপজেলায় মাদকমুক্ত, দূর্নীতিমুক্ত, শোষণমুক্ত, সুখী সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে হিজলা উপজেলা কল্যান সমিতির উদ্যোগে মতবিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান , আলতাফ মাহমুদ দিপু সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) এম আলাউদ্দীন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান   সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সেলিনা ইসলাম তুহিন, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান   নজরুল ইসলাম মিলন, ডক্টর কামাল উদ্দিন জসিম, এছাড়া আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য জনাব পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ মাহাবুবুল আলম দুলাল,সরকারি হিজলা কলেজের অধ্যক্ষ   আমিনুল ইসলাম, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি  , আহসান হাবীব হিরন হাওলাদার, সাবেক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান   শাহান শাহ (সামু) চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, হাসান মাহামুদ মৃধা, মেরিন ইন্জিনিয়ার এইছ এম হুমায়ুন, সাংবাদিক নেতা, হিজলা মাইটিভি প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন, হিজলা মোহনা টেলিভিশন প্রতিনিধি সাংবাদিক নুর নবী, সহ হিজলা উপজেলার গুণিজন, শিক্ষাবীদ, সাংবাদিক, সুধী সমাজ, সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পূবালী ব্যাংক কর্মকর্তা তসলিম উদ্দিন।

এসময় বক্তারা মাদকমুক্ত, দূর্নীতিমুক্ত, সুখী সমৃদ্ধশালী ও স্মার্ট হিজলা উপজেলা গড়ার আশা ব্যক্ত করেন এবং হিজলা উপজেলা কল্যান সমিতির সাফল্য কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031